চিকিৎসাসেবা চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দর হাসপাতালে গতকাল থেকে বিনা মূল্যে চিকিৎসা কর্মসূচি চালু হয়েছে। ঠোঁটকাটা, তালুকাটা ও মুখমণ্ডলের টিউমার আছে এমন রোগীদের এখানে চিকিৎসা দেওয়া হবে। গতকাল শুক্রবার সকালে চার দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী।মাদারীপুরের আছমত আলী খান রিসার্চ ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় এ চিকিত্সা কর্মসূচি চলছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। এতে বক্তব্য দেন বন্দরের চেয়ারম্যান কমোডর আর ইউ আহমেদ, বন্দর হাসপাতালের প্রধান চিকিৎসা কর্মকর্তা এম এম শফিউল্লাহ।নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, বন্দরনগর হলেও চিকিৎসার দিক থেকে তেমন উন্নতি হয়নি চট্টগ্রামের। ভারতের সঙ্গে যৌথ উদ্যোগে বন্দরে একটি বিশেষায়িত হাসপাতাল চালুর মাধ্যমে কম খরচে জটিল রোগের চিকিৎসা পাবে চট্টগ্রামবাসী। আগামী জুনের মধ্যে এ হাসপাতালের নির্মাণকাজ শুরু হবে।জানা গেছে, বিনা মূল্যে এ চিকিৎসাসেবা দিতে কেনিয়া, নেপাল ও বাংলাদেশের আট সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল গতকাল থেকে কাজ শুরু করেছে। এ দলের প্রধান হলেন ডা. মাহবুবুর রহমান খান। চিকিৎসাসেবা পেতে প্রথম দিনে ৫০০ জন নিবন্ধন করেছে।গতকাল বন্দর হাসপাতালে কম্পিউটারাইজড হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেমও চালু করা হয়। নৌপরিবহনমন্ত্রী এ পদ্ধতির উদ্বোধন করেন।