চিকিৎসাসেবা নিয়ে সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেসের বিশেষ উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ার চারটি বিখ্যাত হাসপাতালে চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেসের কার্ড মেম্বাররা। এ উপলক্ষে সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে ঢাকায় নিয়োজিত মালয়েশিয়ার রাষ্ট্রদূত নরলিন বিনতি ওথম্যান এবং সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সোহেল আর কে হুসেইনের উপস্থিতিতে মেম্বারশিপ কার্ড ও সুবিধাগুলো উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন, হেড অব কার্ডস মাজহারুল ইসলাম, এমএইচএসএলের সিইও মেরি ওং লাই লিন এবং এইচটিফরইউর সিইও মোহান মানথিরি উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।