চিকিৎসাসেবা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাশিমপুরের তেতুইবাড়ি এলাকায় বঙ্গবন্ধু ট্রাস্টের উদ্যোগে প্রতিষ্ঠিত শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালের চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে গতকাল শনিবার। বঙ্গবন্ধু ট্রাস্টের সদস্যসচিব শেখ হাফিজুর রহমান এই কার্যক্রমের উদ্বোধন করেন। এই হাসপাতাল থেকে ৩০ শতাংশ রোগী বিনা মূল্যে চিকিৎসাসেবা পাবেন। ছয় একর জমির ওপর প্রতিষ্ঠিত ২৫০ শয্যার হাসপাতালটি গত বছরের ১৮ নভেম্বর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক।