চিকিৎসায় অবহেলার অভিযোগ তদন্তে কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় হূদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে দুই রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। চিকিত্সকের অবহেলায় রোগীর মৃত্যু হয়েছে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে গত সোমবার এই তদন্ত কমিটি গঠিত হয়েছে। রোববার হাসপাতালে আবদুল কাইউম বেপারি (৬২) ও মোসাম্মাত্ নিলুফার (৫০) মারা যান। এ ব্যাপারে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন হাসপাতালের পরিচালক অধ্যাপক আবুল হোসেন খান চৌধুরী। কমিটি আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে। আবুল হোসেন খান চৌধুরী প্রথম আলোকে বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি করা হয়েছে।