প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর খিলগাঁও এলাকায় একটি বেসরকারি হাসপাতালে গতকাল শনিবার বিকেলে চিকিৎসায় অবহেলায় সাত বছরের শিশু আবদুল্লাহ আল সামি মারা গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিমউদ্দীন প্রথম আলোকে বলেন, ভুল চিকিৎসা, চিকিৎসায় অবহেলা ও অসহযোগিতায় মৃত্যুর অভিযোগে হাসপাতালের পরিচালক ও চিকিৎসকসহ ছয়জনকে আসামি করে শিশু সামির বাবা জহিরুল ইসলাম গতকাল বিকেলে খিলগাঁও থানায় মামলা করেন। মামলায় শিশুটির বাবা খিদমাহ হাসপাতালের পরিচালক, চিকিৎসক শফিকুল ইসলাম, ব্যবস্থাপক নজরুল ইসলাম, সেবক (নার্স) সাইদুজ্জামান, বিল করণিক নজরুল ইসলাম ও চিকিৎসক তানভীর আহমেদকে আসামি করেছেন।