চিকিৎসায় অভিযোগ থাকলে বিএমডিসিতে যেতে পরামর্শ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম বলেছেন, চিকিৎসায় অবহেলা বা ভুলের কোনো অভিযোগ থাকলে রোগীর আত্মীয় বা স্বজন যেন বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) দ্বারস্থ হন। তাঁরা যেন আইন নিজের হাতে তুলে না নেন। চিকিৎসকেদের ওপর হামলা বা হাসপাতালে ভাঙচুর না চালান।
আজ বুধবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও আওয়ামীপন্থী চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।
চিকিৎসকের সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসকেরাও যেন যেকোনো অভিযোগে ধর্মঘটে না যান।
মতবিনিময় সভায় বিএমএ ও স্বাচিপের নবনির্বাচিত নেতারা উপস্থিত ছিলেন।