চিকিৎসায় স্নাতকোত্তর ভর্তি পরীক্ষার ফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ৩২টি পোস্ট-গ্রাজুয়েট ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা গত শুক্রবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) অনুষ্ঠিত হয়েছে। ওই দিন রাতেই পরীক্ষার ফল প্রকাশ করা হয়।কর্তৃপক্ষ জানায়, এবারই প্রথম বিএসএমএমইউর অধীনে একই প্রশ্নপত্রে দেশের ৩২টি পোস্ট-গ্রাজুয়েট ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তিন হাজার ৮০০ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। বিএসএমএমইউর ওয়েবসাইটে ফল পাওয়া যাচ্ছে।বিএসএমএমইউর অধীনে পরীক্ষা হওয়ায় এখন থেকে প্রতিষ্ঠানগুলোতে মেধার ভিত্তিতে শিক্ষার্থীরা এসব প্রতিষ্ঠানে ভর্তি হতে পারছেন। আগামী ১ জুলাই থেকে এসব শিক্ষার্থীর ক্লাস শুরু হবে।