চিকুনগুনিয়া প্রতিরোধে ৯২টি জায়গায় মশক নিধনের সুপারিশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিকুনগুনিয়া প্রতিরোধের লক্ষ্যে ঢাকা মহানগরের ৯২টি স্থানে ঢাকার দুই সিটি করপোরেশনসহ সব সরকারি ও বেসরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী এবং চিকিৎসাশিক্ষার সব প্রতিষ্ঠানের সমন্বয়ে মশক নিধন ও জনসচেতনতা বৃদ্ধির সুপারিশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি।
গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটের আধুনিকায়ন, পরিচ্ছন্নতা এবং সিসিইউতে সেবা আরও বাড়ানোর জন্য প্রয়োজনীয় লোকবল নিয়োগ করার সুপারিশ করা হয়।