চিকুনগুনিয়ার ব্যথা নিরাময়ে ১৫টি সেবাকেন্দ্র চালু

চিকুনগুনিয়ার ব্যথা নিরাময় ও শারীরিক অক্ষমতা প্রতিরোধে ১৫টি সেবাকেন্দ্র চালু করেছে বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশন। সেবাকেন্দ্রগুলোতে রোগীরা বিনা মূল্যে পরামর্শ এবং কম মূল্যে বা বিনা মূল্যে দীর্ঘমেয়াদি ফিজিওথেরাপি সেবা পাবে।
সংগঠনটির সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, তাদের পরিচালিত সেবাকেন্দ্রগুলোতে আরও বেশি সংখ্যক মানুষকে সেবা দিতে তারা দুই সিটি করপোরেশনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে আগ্রহী।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চিকুনগুনিয়া-পরবর্তী ব্যথা ও ক্ষেত্রবিশেষে শারীরিক অক্ষমতা রোধে পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত ফিজিওথেরাপি চিকিৎসার ভূমিকা অগ্রগণ্য, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রদত্ত চিকুনগুনিয়া গাইডলাইনেও গুরুত্বসহকারে বলা আছে। কিন্তু সরকারিভাবে এই সেবা না থাকার কারণে ভুক্তভোগী মানুষ আরও বিপাকে পড়েছে। এ ছাড়া অনেকেরই সামর্থ্য না থাকায় বেসরকারি চিকিৎসা সেবাকেন্দ্রগুলোতে এই চিকিৎসা নিতে পারছে না।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিটি করপোরেশনের চিকুনগুনিয়া-সংক্রান্ত উদ্যোগের সঙ্গে তাদের এই উদ্যোগকে যুক্ত করলে বিপুলসংখ্যক মানুষ উপকৃত হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিচের এসব ঠিকানায় সেবা দেওয়া হচ্ছে: গুলশান-বিপিএইচ কেয়ার, বাড়ি নম্বর ১৫, রোড-৭, গুলশান-১,(০১৭৯০২৬৭৩৫৯); মুভমেন্ট সলিউশন, গুলশান-২, (০১৬৭১১৬১৬৯৮); বিএসপিসি, বাড়ি নম্বর ৫২, রোড ১৫, ব্লক ডি, বনানী, (০১৭৯০২৬৭৩৫৯); ঢাকা সিটি ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার, বাড়ি নম্বর ১২/১, রোড ৪/এ, ধানমন্ডি, (০১৭৮৭১০৬৭০২); দনিয়া মেডিহোপ ফিজিওথেরাপি হাসপাতাল, শনির আখড়া, যাত্রাবাড়ী, (০১৭১১৩৪৪০৬৮), হলি কেয়ার স্পেশালাইজড ফিজিওথেরাপি সেন্টার, চট্টগ্রাম রোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, (০১৯৭৭৩৪৪০৬৮); মেজবাহ ফিজিওথেরাপি সেন্টার, শাহজাহানপুর, বাসাবো (০১৭১২৫৪৮৭৭৫); বিপিএ অফিস, মিরপুর-১০ (০১৭১২৮০১২৩৪); ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট, ক্রিসেন্ট হাসপাতাল, রবীন্দ্রসরণি, উত্তরা (০১৭১১২২৮৫০৪); লুবানা ফিজিওথেরাপি সেন্টার, লুবানা জেনারেল হাসপাতাল, গরিবে নেওয়াজ অ্যাভিনিউ, সেক্টর ১৩, উত্তরা (০১৮১৭৫৭৩১৪৭); পিটিআরসি ফিজিওথেরাপি অ্যান্ড ফিটনেস সেন্টার, বাড়ি ৪৭, রোড ৭, সেক্টর ৪, উত্তরা (০১৭১৮১১২৯৮৭); পিএডিটি, বাড়ি ১৮, রোড ২৭, সেক্টর ৭, উত্তরা (০১৬৭২৮৮৫৫০১); আরপিআরসি, বাড়ি ১, রোড ৭, ব্লক-এইচ, বনশ্রী, রামপুরা (০১৬৮২৪০৯২০৯); ইউকে ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার, ২৫ রিং রোড, আদাবর, মোহাম্মদপুর (০১৭১২৫২২২১৫); আমিন ফিজিওথেরাপি সেন্টার, ধূপখোলা, গেন্ডারিয়া; ফিরোজা বারি ডিজঅ্যাবলড হসপিটাল, ২২/১ তোপখানা রোড, প্রেসক্লাবের বিপরীতে (০১৭১১৩৭১২৪৯)।