চিটাগং সংবাদ হকার্স সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিটাগং সংবাদ হকার্স বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা গতকাল সোমবার নগরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি ওবায়দুল হক মজুমদারের সভাপতিত্বে সভার উদ্বোধন করেন সমিতির উপদেষ্টা মোহাম্মদ গিয়াস উদ্দিন। প্রধান অতিথি ছিলেন সমিতির সাবেক সহসভাপতি মো. সোলায়মান। সভায় সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ২০১০-১১ সালের বার্ষিক প্রতিবেদন ও ২০১১-১২ সালের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। আলোচনায় অংশ নেন সমিতির পরিচালক আবুল বশর, নজীর আহমদ, আবদুর রহিম, আলী আকবর মজুমদার প্রমুখ। সভায় হকার সদস্যদের প্রত্যেকের নামে ডিপিএস চালুর সিদ্ধান্ত হয়।