চিটাগাং জার্নালিস্টস ফোরাম...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত চট্টগ্রামের সাংবাদিকদের সংগঠন চিটাগাং জার্নালিস্টস ফোরাম ঢাকার বার্ষিক সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ফকিরাপুলের সন্দ্বীপ ভবনে সংগঠনের কার্যালয়ে ওই সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে ২০১৬-১৭ সালের জন্য ১৩ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে বার্তা সংস্থা ইউএনবির স্পোর্টস ইনচার্জ মোস্তফা কামাল সভাপতি ও যুগান্তর-এর বিশেষ প্রতিনিধি মুজিব মাসুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যরা হলেন সহসভাপতি শাহেদ সিদ্দিকী (দ্য ইনডিপেনডেন্ট), যুগ্ম সম্পাদক মোর্শেদ নোমান (প্রথম আলো), অর্থ সম্পাদক শিবু কান্তি দাশ (পূর্বকোণ), দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক তৌহিদুর রহমান (একুশে টিভি), ক্রীড়া, সাংস্কৃতিক ও জনকল্যাণ সম্পাদক মোশাররফ হোসেন (আমার দেশ)। কার্যনির্বাহী সদস্যরা হলেন অনুপ খাস্তগীর (বাসস), সায়েম টিপু (কালের কণ্ঠ), মোস্তফা কাজল (বাংলাদেশ প্রতিদিন), জমিরউদ্দিন রাসেল (নিউ এজ) সাইফ ইসলাম (একুশে টিভি) ও শামীম জাহাঙ্গীর (ডেইলি সান)। বিজ্ঞপ্তি।