চিটাগাং মেট্রোপলিটন শপ ওনার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিটাগাং মেট্রোপলিটন শপ ওনার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যকরী কমিটির সদস্যদের অভিষেক ১৯ অক্টোবর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহাবুবুল আলমকে সংবর্ধনা দেওয়া হয়।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানের প্রথম পর্বের সভাপতিত্ব করেন অভিষেক বাস্তবায়ন উপকমিটির আহ্বায়ক এস এম মরতুজা হোসাইন, দ্বিতীয় পর্বে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবুল কাশেম।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডল ও চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ। এতে বক্তব্য দেন টেরিবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ওসমান গণি চৌধুরী। তামাক মুন্ডি লেন ব্যবসায়ী সমিতির সভাপতি মাহামুদুল হক চৌধুরী, চেম্বার পরিচালক মাহফুজুল হক শাহ।
অনুষ্ঠানে বক্তব্য দেন অভিষেক বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক হাসান আহমদ হোছাইন, সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মদ চৌধুরী, সংগঠনের উপদেষ্টা খাইরুল আলম, সংগঠনের জ্যেষ্ঠ সভাপতি এস মনজুর মোর্শেদ, শহীদুল আলম চৌধুরী, আবদুল জব্বার প্রমুখ।
এফবিসিসিআইয়ের সহসভাপতি মাহাবুবুল আলম বলেন, চট্টগ্রামের ব্যবসায়ী সমাজ যেকোনো ন্যায্য দাবি আদায়ে আজ ঐক্যবদ্ধ। তাই ভেদাভেদ ভুলে গিয়ে সবাইকে রাজনৈতিক ঊর্ধ্বে থেকে সরকারের কাছে যেকোনো দাবিদাওয়া তুলে ধরতে হবে।
কমিশনার আবদুল জলিল মণ্ডল বলেন, ব্যবসায়ীরা হরতাল–অবরোধের মাঝেও দোকান খোলা রেখে যে সাহসী ভূমিকা পালন করেছেন, তা সত্যি প্রশংসনীয়। বিজ্ঞপ্তি।