চিঠি চালাচালির পরও চালু হচ্ছে না সিসিইউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের আইনজীবী জিন্নাতুল ইসলাম গত ২১ ডিসেম্বর হূদেরাগে আক্রান্ত হন। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে ২৫০ শয্যার কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে করোনারি কেয়ার ইউনিট (অত্যাবশ্যকীয় হূদেরাগ সেবা) বা সিসিইউ না থাকায় তাঁকে অন্য কোনো হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।পরামর্শ অনুযায়ী, বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে জিন্নাতুল ইসলাম মারা যান। সিসিইউ না থাকায় তাঁর মতো অনেক হূদেরাগী এভাবেই জরুরি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।সিভিল সার্জনের কার্যালয় সূত্রের ভাষ্যমতে, সদর হাসপাতালসহ জেলার কোনো সরকারি হাসপাতালে সিসিইউ না থাকায় অনেক হূদেরাগী চিকিৎসার অভাবে মারা যাচ্ছে।কিশোরগঞ্জের সিভিল সার্জন সদর হাসপাতালে সিসিইউ চালু করার জন্য গত ২৫ জানুয়ারি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিবের কাছে চিঠি পাঠান। চিঠিতে বলা হয়, প্রতিদিন হাসপাতালে অসংখ্য হূদেরাগী চিকিৎসা নিতে আসে। কিন্তু সিসিইউ না থাকায় এসব রোগীকে ঢাকা ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে হয়। হাসপাতালে নেওয়ার পথেই অনেক রোগী মারা যায়। এই অবস্থায় সিসিইউ চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়। জাতীয় সংসদের স্পিকার ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছেও চিঠির অনুলিপি পাঠানো হয়। চিঠির অনুলিপি স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিবকেও (হাসপাতাল ও নার্সিং) দেওয়া হয়।জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ সার্বিক পরিস্থিতি বিবেচনা করে গত ২৯ জানুয়ারি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী আ ফ ম রুহুল হকের কাছে অনানুষ্ঠানিক পত্র (ডিও লেটার) পাঠান। চিঠিতে তিনি উল্লেখ করেন, ২৫০ শয্যার সদর হাসপাতালে সিসিইউ না থাকায় হূদেরাগীদের ঢাকা বা ময়মনসিংহে নিয়ে যাওয়ার সময় রাস্তায় অনেক রোগীর মৃত্যু হয়। রোগীদের বাঁচাতে প্রয়োজনীয় অত্যাধুনিক যন্ত্রপাতিসহ একটি সিসিইউ চালুর কার্যক্রম গ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে।স্পিকারের অনানুষ্ঠানিক পত্র পাওয়ার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব গত ৯ ফেব্রুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে সিসিইউ চালুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও গৃহীত ব্যবস্থা সম্পর্কে ১৫ কার্যদিবসের মধ্যে মন্ত্রণালয়কে জানানোর অনুরোধ জানিয়ে চিঠি দেন। চিঠি পাওয়ার পর স্বাস্থ্য অধিদপ্তর সিসিইউ চালু করা যায় বলে মতামত দেয় ও এ ব্যাপারে ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মো. মোমতাজ উদ্দিন ভূইয়াকে (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) চিঠি দেয়।গত ৬ মার্চ মো. মোমতাজ উদ্দিন ভূইয়া কিশোরগঞ্জের সিভিল সার্জনকে একটি চিঠি দেন। চিঠিতে স্পিকারের ডিও লেটারের আলোকে হাসপাতালে অত্যাধুনিক যন্ত্রপাতিসহ একটি সিসিইউ চালুর ব্যাপারে মতামত চাওয়া হয়। হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন গত ১৬ মে মতামত দিয়ে সিসিইউ চালুর অনুমতিসহ যন্ত্রপাতি সরবরাহের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালককে (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) একটি তালিকা পাঠান। কিন্তু এত চিঠি চালাচালির পর এখনো সিসিইউ চালু হয়নি।কিশোরগঞ্জের সিভিল সার্জন দীন মোহাম্মদ বলেন, সিসিইউ না থাকায় প্রতি মাসে জেলায় ৮-১০ জন রোগী মারা যাচ্ছে। সিসিইউ স্থাপনের জন্য হাসপাতালের তৃতীয় তলায় একটি বড় কক্ষ বরাদ্দসহ শয্যার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু দীর্ঘদিনেও যন্ত্রপাতিসহ প্রয়োজনীয় জনবল না দেওয়ায় সিসিইউ চালু করা যাচ্ছে না।স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) মো. মোমতাজ উদ্দিন ভূঞা প্রথম আলোকে বলেন, সিসিইউ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে আর্থিক সংকট আছে। অর্থের সংস্থান হলেই সিসিইউ চালু করা হবে।