চিঠি দিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেশবপুরের গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নৈশপ্রহরীকে বেঁধে রেখে মুখোশধারী সন্ত্রাসীরা মালামাল লুট ও দুই লাখ টাকা চাঁদা দাবি করে চিঠি দিয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত জানান, গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৩৯ লাখ ৫৪ হাজার টাকা ব্যয়ে একটি ভবন নির্মাণের কাজ চলছে। রোববার রাতে ছয়-সাতজন সশস্ত্র মুখোশধারী সন্ত্রাসী বিদ্যালয়ে হামলা চালিয়ে লুট করে। এ সময় বিদ্যালয়ের নৈশ্যপ্রহরী আবদুল মজিদ বাধা দিতে গেলে তাঁকে মারধর করে হাত-পা বেঁধে রেখে ভবনের কাজে ব্যবহূত বৈদ্যুতিক সেচপাম্প (মোটর) ও অন্যান্য মালামাল লুট করে। যাওয়ার সময় সন্ত্রাসীরা প্রধান শিক্ষক ও ঠিকাদার রেজাউল করিমের কাছে তিন দিনের মধ্যে দুই লাখ টাকা চাঁদা চেয়ে দুটি চিঠি রেখে যায়। সোমবার সকালে মোবাইল থেকে ফোন করে বলা হয়, তিন দিনের মধ্যে ঠিকাদারের কাছ থেকে দুই লাখ টাকা আদায় করে দেওয়া না হলে কোনো শ্রমিক কাজ করতে পারবে না। কাজ করলে তাদের হাত কেটে ফেলা হবে। এ ঘটনা কাউকে জানালে পরিণাম ভালো হবে না। এ ব্যাপারে কেশবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রেজাউল হোসেন বলেন, অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।