চিঠিতে হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৈনিক সমকাল পত্রিকার শরীয়তপুর জেলা প্রতিনিধি ও স্থানীয় দৈনিক রুদ্রবার্তা পত্রিকার সম্পাদক শহীদুল ইসলামকে কে বা কারা চিঠি দিয়ে হুমকি দিয়েছে। গতকাল রোববার প্রেসক্লাব সড়কের রুদ্রবার্তার কার্যালয়ে চিঠিটি পাওয়া যায়। এ ঘটনায় শহীদুল ইসলাম শরীয়তপুর সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন। তিনি বলেন, ‘চিঠিতে লেখা ছিল—তুমি সরকারের ও প্রশাসনের পক্ষে লেখালেখি কর। কিন্তু তারা তোমাকে বাঁচাতে পারবে না। সাগর-রুনি ও গৌতমের কী পরিণতি হয়েছে তা ভুলে গেছস?’ সদর থানার ওসি খলিলুর রহমান বলেন, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।