চিড়িয়াখানায় মারা গেল পুরুষ গন্ডার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর চিড়িয়াখানায় আজ বুধবার ভোরে পুরুষ গন্ডারটি মারা গেছে। চিড়িয়াখানার ভারপ্রাপ্ত কিউরেটর মাকসুদুল হাসান হাওলাদার প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মাকসুদুল জানান, গত বছরের এপ্রিল মাসে দক্ষিণ আফ্রিকা থেকে এই পুরুষ ও তাঁর সঙ্গী হিসেবে একটি নারী গন্ডার আনা হয়। একটির মূল্য প্রায় ৬০ লাখ টাকা।

মৃত্যুর কারণ সম্পর্কে জানাতে গিয়ে ভেটেরিনারি সার্জন ও ভারপ্রাপ্ত কিউরেটর মাকসুদুল জানান, ১৩ মে পুরুষ গন্ডারটির মাথায় ও ঘাড়ে আঘাতের চিহ্ন দেখা যায়। এটি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল এবং খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছিল।

বিষয়টি জানানো হলে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে দুটি মেডিকেল বোর্ড গঠন করা হয়।

মাকসুদুলের ভাষ্য অনুযায়ী তিনি ধারণা করছেন, সঙ্গী গন্ডারের সঙ্গে গুঁতোগুঁতির ঘটনায় পুরুষ গন্ডারটি আহত হয়। ময়নাতদন্ত শেষে এটিকে মাটি চাপা দেওয়া হবে।