চিতলমারীতে অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়গুনী গ্রামে আগুনে নয়টি বসতঘর পুড়ে গেছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের বড়গুনী বাজারসংলগ্ন মধ্যপাড়ার একটি বাড়ি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। বড়বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুদ সরদার বলেন, দুপুরে গ্রামের মধ্যপাড়া এলাকার ফরিদ তরফদারের বাড়িতে আগুন লাগে। এ সময় ওই বাড়িতে কেউ ছিল না। আগুন দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পাশের গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে গ্রামের নয়টি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে।