প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটের চিতলমারী উপজেলা সদর বাজারের মাধুরী জুয়েলার্স নামের একটি অলংকারের দোকানে গত সোমবার রাতে চুরি হয়েছে। দোকান মালিকের দাবি, তাঁর সিন্দুকসহ ৩৫ ভরি সোনার ও ৬০ ভরি রুপার অলংকার এবং নগদ ৮০ হাজার টাকা চুরি গেছে।এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গতকাল মঙ্গলবার বিকেলে বাজারের ছয়জন নৈশপ্রহরীকে আটক করেছে পুলিশ। দোকানের মালিক মনোজ কুমার বিশ্বাস বলেন, গত সোমবার রাতে তিনি দোকান বন্ধ করে বাড়ি যান। গতকাল সকালে দোকান খুলে দেখেন সিন্দুক নেই।