চিতলমারীতে দুই পক্ষের সংঘর্ষে ৫০ জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নে গত শনিবার রাতে দুই পক্ষের সংঘর্ষে পুলিশ সদস্যসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। গত ৩০ মার্চ অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান ও পরাজিত প্রার্থী মমতাজ আলা খসরু আহম্মদের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। পুলিশ সাতজনকে আটক করেছে।সংঘর্ষে আহত ব্যক্তিদের কয়েকজন হলো: জাফর শেখ, সছুব শেখ, হান্নান শেখ, সোনা মিয়া, শহীদুল শেখ, রফিক শেখ, দবির শেখ, সাখাওয়াত শেখ, মুজাহিদ সরদার, মজিবর শেখ, মুজিবর শেখ, ছালাম শেখ, সামাদ শেখ, বিপ্লব উকিল, আজাদ, দবির খান, নেয়ামত খান, রিপন চৌধুরী ও সুখ মিয়া।