চিতলমারীতে সংঘর্ষে ২৫ জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের বাদামতলা গ্রামে বিরোধপূর্ণ জমিতে ধানবীজ বপণ করাকে কেন্দ্র করে গতকাল শনিবার দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ২৫ জন আহত হয়েছে। চিতলমারী থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, বাদামতলা গ্রামের বিনয় গাইন ও সুভাস ঢালীর মধ্যে ৪৮ কাঠা কৃষিজমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গতকাল সকালে সুভাস তাঁর লোকজন নিয়ে ওই জমি চাষ করতে যান। সংবাদ পেয়ে বিনয় লোকজন নিয়ে সুভাসের লোকজনকে বাধা দিতে গেলে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন জখম হয়।