চিত্তরঞ্জন কটন মিলে তাঁতপল্লি গড়ে তোলা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেছেন, আগামী এক বছরের মধ্যে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের গোদনাইলে ১৪ বছর ধরে বন্ধ থাকা চিত্তরঞ্জন কটন মিলে তাঁতপল্লি গড়ে তোলা হবে। সরকারের সঙ্গে শর্ত সাপেক্ষে সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে ইপিজেডের মতো করে এই পল্লি গড়ে তোলা হবে বলে তিনি জানান।গতকাল রোববার দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের গোদনাইলে অবস্থিত বন্ধ থাকা চিত্তরঞ্জন কটন মিল পরিদর্শনকালে আব্দুল লতিফ এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আশরাফুল মুকবুল, বিটিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ-উল-আলম, নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ নাসিম ওসমানসহ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।মন্ত্রী বলেন, কোনো আবাসন ব্যবস্থাপনার কাজে এই জায়গা বরাদ্দ দেওয়া হবে না। যাঁদের সঙ্গে তাঁতপল্লি গড়ে তোলার লক্ষ্যে চুক্তি হবে, তাঁরা কেউ ভবিষ্যতে এই জমি বিক্রি করতে পারবেন না। ইতিমধ্যে জুট পাল্প ইন্ডাস্ট্রিজে অভিজ্ঞতা রয়েছে, এমন একটি চাইনিজ প্রতিষ্ঠানের সঙ্গে কথা হচ্ছে বলে তিনি জানান। প্রস্তাবিত তাঁতপল্লিতে ২০-২৫টি তাঁতের কারখানা গড়ে তোলা হবে।