প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় স্থানীয় সার্গাম সংগীত বিদ্যালয় মিলনায়তনে গতকাল শুক্রবার খুদে শিল্পীদের দিনব্যাপী চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। প্রদর্শনীতে রংতুলি ও সার্গাম সংগীত বিদ্যালয়ের ২০ জন শিক্ষার্থীর ১০০টি জল ও তেলচিত্র স্থান পেয়েছে। রংতুলির প্রশিক্ষক জাহিদ আত্তারি জানান, শিশুদের আঁকা ছবিতে দেশাত্মবোধ ফুটে উঠেছে। এ ধরনের ছবি কোমল প্রাণে নতুন চেতনার জন্ম দেবে। তিনি বলেন, প্রদর্শনীতে স্থান পাওয়া ৯০টি ছবি দর্শনার্থীরা কিনে নেন। ছবি বিক্রির আয় দিয়ে সৈয়দপুরের হতদরিদ্র শীতার্ত মানুষকে শীতবস্ত্র প্রদানের উদ্যোগ নেওয়া হবে। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি