চিত্র প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্প্যানিশ চিত্রশিল্পী ডুলসে কুসেডা ম্যাগরো এবং হুয়ান লোরেন্সের যৌথ চিত্র প্রদর্শনী আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় শুরু হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে ‘কালার অব বাংলাদেশ’ শিরোনামে এই প্রদর্শনী উদ্বোধন করবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব রণজিৎ কুমার বিশ্বাস। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আবুল বারক আলভী।