প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে বগুড়ার দুপচাঁচিয়ায় গতকাল শনিবার রবীন্দ্রনাথের চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। দুপচাঁচিয়া শিল্পকলা একাডেমী ও আইডিয়াল স্টুডেন্টস সার্কেল এর আয়োজন করে। উপজেলা প্রশাসন চত্বরে চিত্রকলায় রবীন্দ্রনাথ প্রদর্শনীর উদ্বোধন করেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য) সুফিয়া নাজিম। এ উপলক্ষে অতিরিক্ত দায়িত্বে থাকা ইউএনও রেজাউল করিমের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল গনি মণ্ডল, নারী ভাইস চেয়ারম্যান সখিনা বেগম। দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি|