চিত্র প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সবুজ পৃথিবীর জন্য শিল্প’—এ আহ্বানে ফরিদপুরে চিত্রশিল্পী মো. সুমন মিয়ার তিন দিনব্যাপী একক চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। স্থানীয় অম্বিকা মেমোরিয়াল হল মিলনায়তনে এ প্রদর্শনী চলছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটায় প্রদর্শনীর উদ্বোধনী উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদর্শনী উদ্বোধন করেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা। ফরিদপুর আর্ট ইনস্টিটিউটের পরিচালক চিত্রশিল্পী সাজেদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শিশু সংগঠক সিরাজুল আজম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শওকত আলী প্রমুখ।