চিত্রপরিচালক রায়হান খানের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করার মামলায় নাট্যনির্মাতা রায়হান খানকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল রোববার চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ আবদুল কাদের এ রায় দেন।
বাদীর আইনজীবী উজ্জ্বল সরকার প্রথম আলোকে বলেন, ২০০৫ সালে চট্টগ্রাম নগরের হালিশহরের ফারহানা আফরোজকে বিয়ে করেন নাট্যনির্মাতা রায়হান খান। কিন্তু প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে ২০১১ সালের মডেল তারকা ফারদিন বিনতে নোভাকে বিয়ে করেন তিনি। এ ঘটনায় ২০১৪ সালের ২ অক্টোবর মুসলিম পারিবারিক আইনে চট্টগ্রাম আদালতে মামলা করেন ফারহানা আফরোজ। গত বছরের ৬ মে রায়হান খানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। দুজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন। আসামি রায়হান জামিনে গিয়ে পলাতক রয়েছেন।