চিত্রশিল্পী মোহাম্মদ কিবরিয়ার মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিত্রশিল্পী মোহাম্মদ কিবরিয়ার তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০১১ সালের এই দিনে তিনি ৮২ বছর বয়সে মারা যান। কিবরিয়ার জন্ম ১৯২৯ সালের ১ জানুয়ারি ভারতের পশ্চিম বঙ্গের বীরভূমে।
কিবরিয়া ১৯৫৪ সালে তত্কালীন ঢাকা আর্ট ইনস্টিটিউটে (বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট) শিক্ষক হিসেবে যোগ দেন। ১৯৮৭ সালে চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক পদে নিয়োগ পান। ১৯৯৭ সালে শিক্ষকতা থেকে অবসরে যান তিনি। চিত্রকলার ওপর প্রাতিষ্ঠানিক শিক্ষা নেন কোলকাতা আর্ট স্কুল থেকে। সেখান থেকে পেইন্টিংয়ের ওপর স্নাতক ডিগ্রি শেষ করে একই বিষয়ের ওপর জাপান থেকে উচ্চ শিক্ষা গ্রহণ করেন।
মোহাম্মদ কিবরিয়া তাঁর কর্মের মাধ্যমে সমকালীন চিত্রকলার একটি নিজস্ব ভাষা ও শৈলী গড়ে দিয়েছেন। বাংলাদেশের শিল্পকলার বর্তমান অবস্থানে পৌঁছানোর পেছনে অবদান রেখেছেন। পশ্চিমা আধুনিকতার নানা ধারার সঙ্গে দেশজ চেতনা ও ঐতিহ্যের একটি সম্মিলন ঘটিয়েছেন। বিমূর্ত প্রকাশবাদী চিত্রকলার চর্চায় এবং ছাপচিত্রে কিবরিয়া যে মৌলিকত্ব, সৃজনপ্রতিভা এবং উত্কর্ষ দেখিয়েছেন, তার তুলনা বিরল।