চিত্রা নদী বাঁচাতে ব্যতিক্রমী প্রচারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিত্রা নদী বাঁচাতে নড়াইল শহরের চরের ঘাট এলাকায় সমাবেশে বক্তব্য দেন জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ l প্রথম আলো
চিত্রা নদী বাঁচাতে নড়াইল শহরের চরের ঘাট এলাকায় সমাবেশে বক্তব্য দেন জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ l প্রথম আলো

‘চিত্রার কোলে হিরণ্ময়ী নড়াইল গড়তে নদীর সঙ্গে টয়লেট সংযোগ বন্ধ করি, চিত্রা নদী দখলমুক্ত করি ও পরিবেশ রক্ষায় সকলে সহযোগিতা করি’। ব্যানারের এ কথাগুলো মাইকিং করে নড়াইলের চিত্রাপাড়ের বাসিন্দাদের গতকাল রোববার জানানো হয়।
সিটিজেনসেস ভয়েস, নড়াইল নামে একটি সংগঠন এ ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করে। সংগঠনের উদ্যোক্তা কাজী হাফিজুর রহমান বলেন, দুই মাস ধরে চিত্রা নদী বাঁচাতে বিভিন্নভাবে প্রচারণা চালাবেন তাঁরা।
নড়াইলের রূপগঞ্জ বাঁধাঘাট থেকে ট্রলারে করে শহরের চরের ঘাট পর্যন্ত গতকাল এ প্রচারণা চালানো হয়। ওই ট্রলারে ছিলেন জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সিদ্দিকুর রহমান, অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহাবুবুর রশীদ, অতিরিক্ত জেলা হাকিম মো. কামরুল আরিফ, জেলা মৎস্য কর্মকর্তা হরিপদ মণ্ডল, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিমুল কুমার সাহা প্রমুখ।
পরে চরের ঘাটে এলাকার লোকজন নিয়ে সমাবেশ হয়। এতে জেলা প্রশাসক বলেন, দুই মাসের এ প্রচারণায় সাড়া না দিলে কঠোরভাবে আইনি ব্যবস্থা নেওয়া হবে।