চিত্রাঙ্কন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেউ আঁকল জাতীয় পতাকার ছবি, কেউ আঁকল হানাদার বাহিনী ও বন্দুকের ছবি। আবার কেউ বঙ্গবন্ধুর ছবিও এঁকেছে। গতকাল শুক্রবার কুমিল্লা টাউন হলের তিনটি কক্ষে খুদে আঁকিয়েরা এভাবেই ফুটিয়ে তোলে বাঙালির মুক্তিসংগ্রামের নানা অধ্যায়ের চিত্র। সকাল ১০টায় প্রথম আলো কুমিল্লা বন্ধুসভার উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে ওই চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে প্রথম থেকে অষ্টম শ্রেণির পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। এ ছাড়া দেশাত্মবোধক গানের প্রতিযোগিতাও হয়। পরে ৩৫ জন বিজয়ীর মধ্যে ক্রেস্ট, সনদ ও বই দেওয়া হয়। পুরস্কার তুলে দেন অ্যাসিড-সন্ত্রাস নির্মূল কমিটি কুমিল্লার সভাপতি দিলনাশি মোহসেন, কুমিল্লা মডেল কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।