চিত্রাঙ্কন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে গতকাল মঙ্গলবার জেলা পুলিশ প্রশাসনের আয়োজনে ঠাকুরগাঁওয়ে পুলিশ পরিবারের সন্তানদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে। সকাল ১০টায় পুলিশ লাইনস ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে জেলায় কর্মরত পুলিশ সদস্যদের শতাধিক সন্তান এ প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগীদের তিন ভাগে ভাগ করা হয়। ক বিভাগে ৬ থেকে ৮, খ বিভাগে ৯ থেকে ১২ ও গ বিভাগে ১৩ থেকে ১৬ বছরের শিশুরা অংশ নেয়। চিত্রাঙ্কনের বিষয় ছিল ঐচ্ছিক। আয়োজকেরা বলেন, প্রতিটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী প্রতিযোগীদের মধ্যে সনদ ও পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। বিজয়ী ব্যক্তিদের হাতে তা তুলে দেবেন পুলিশ সুপার মো. ফারহাত আহমেদ।