চিত্রাঙ্কন উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে গতকাল শিশুদের ‘ক্রিসেন্ট-বাতিঘর’ বিভাগীয় চিত্রাঙ্কন উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবের উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা আফজালুর রহমান। সকাল ১০টায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে অবস্থিত গণগ্রন্থাগারের সামনে এই উৎসবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। দুপুর ১২টা পর্যন্ত চলে উৎসব। এতে অংশগ্রহণকারী প্রত্যেককে সনদ দেওয়া হয়। সেই সঙ্গে ঢাকায় জাতীয় উৎসবে শিশুদের আঁকা ছবিগুলো প্রদর্শিত হবে বলে জানানো হয়। নিজস্ব প্রতিবেদক, রংপুর|