চিত্রাঙ্কন ও চিত্র প্রদর্শনী শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও নারায়ণগঞ্জে দুই দিনব্যাপী বার্ষিক চিত্র প্রদর্শনী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে স্বরলিপি নামের একটি সাংস্কৃতিক স্কুল। প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। গতকাল শনিবার বিকেলে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে চিত্র প্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা শিল্পী বীরেন সোম। স্বরলিপি স্কুলের পরিচালক বিপ্লব শ্রাবণের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের অধ্যক্ষ শিল্পী শামসুল আলম আজাদ, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, ব্যবসায়ী এনায়েত হোসেন প্রমুখ।