চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ ও উপজেলা শিল্পকলা একাডেমীর যৌথ উদ্যোগে উপজেলা চত্বরে এর আয়োজন করা হয়। প্রতিযোগিতায় শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক চিত্রাঙ্কন এবং ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসমাইল হোসেন, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এম এ গনি প্রমুখ।