চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল আখতার। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতি অঙ্কন করে এবং বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক তুলে ধরে রচনা লেখে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছাকমান আলী ও একাডেমিক সুপারভাইজার নূরনবী মিয়া প্রতিযোগিতা তত্ত্বাবধান করেন।