চিত্রাঙ্কন প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার পূর্ব সেনের টিকিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল রোববার সকালে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী রংতুলিতে তাদের স্বপ্নের গ্রামের ছবি আঁকে। বেসরকাির সংগঠন বারসিকের সহযোগিতায় এ প্রতিযোগিতা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন জানান, বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের স্বপ্নের গ্রাম কেমন দেখতে চায়, তা চিত্র অঙ্কনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছে। মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি