প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গতকাল শুক্রবার প্রত্যাশা ২০২১ ফোরামের উদ্যোগে শিশুদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে। জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাইদুর রহমানের সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা মুক্তিযোদ্ধার কমান্ডার বশির আহমেদ। প্রত্যাশা ২০২১ ফোরামের সাংগঠনিক সম্পাদক মাসুদ শাহিন, মেহেরপুর সরকারি কলেজের শিক্ষক আবদুল্লাহ আল আমিন, সংগীত শিক্ষক শাফিনাজ আরা, চারুকলা প্রশিক্ষক গোলাম মোস্তফা প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য দেন।