চিত্রাঙ্কন প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বন বাঁচলে, থাকবে পানি’ স্লোগান নিয়ে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার কাচালং বালিকা উচ্চবিদ্যায়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ইউএনডিপি ও সিএসটিডিএফের উদ্যোগে ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০ জন শিক্ষার্থী এতে অংশ নেয়। প্রতিযোগিতার বিচারক ছিলেন রুপালী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রহ্মকুমার চাকমা ও কাচালং কিন্ডারগার্টেনের শিক্ষক সুকিরন চাকমা। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন কাচালং বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ভদ্রসেন চাকমা, ইউএনডিপি বাঘাইছড়ি সমন্বয়ক আলো প্রিয় চাকমা ও শিক্ষক সুকিরন চাকমা। বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি|