চিত্রাঙ্কন প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে সাহিত্য ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সখীপুর পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে শওকত মোমেন শাহজাহান স্মৃতি সংসদ ও গবেষণা পরিষদ এই প্রতিযোগিতার আয়োজন করে। কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সখীপুর পৌরসভার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। বেলা তিনটায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ। সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি