চিত্রাঙ্কন প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে নেত্রকোনায় দুর্নীতিবিরোধী চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের সাতপাই এলাকায় আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ের সম্মেলন কক্ষে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এ কর্মসূচির আয়োজন করে। এতে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সততা সংঘের ৩০ জন শিক্ষার্থী-সদস্য অংশ নেন। প্রতিযোগিতা শেষে একই স্থানে আলোচনা সভা হয়। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বেগম রোকেয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আমজাদ খানের পরিচালনায় বক্তব্য দেন শিক্ষাবিদ মতীন্দ্র সরকার, এন আকন্দ আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আবদুল বাতেন, নারীনেত্রী কোহিনুর বেগম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুল হায়দার ফকির প্রমুখ।