প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় শোক দিবস উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গতকাল শনিবার চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা সদর বালিকা উচ্চবিদ্যালয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন ইউএনও ইকবাল আখতার। উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আখতারুজ্জামান, উপজেলা একাডেমিক সুপারভাইজার নূরনবী মিয়া, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা তারিকুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান সরওয়ারদী সরকার, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য নূরুজ্জামান সরকার প্রমুখ।