চিত্রাঙ্কন প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাট্যকার সেলিম আল দীনের ৬৭তম জন্মবাষির্কী উপলক্ষে নাটোরের বাগাতিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল শুক্রবার সকালে ‘ভোর হলো’ সংগঠনের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় প্লে গ্রুপ থেকে দশম শ্রেণি পর্যন্ত চারটি বিভাগে বাগাতিপাড়া সদরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন এ সংগঠনের ইলা মিত্র অঞ্চলের সমন্বয়কারী মসগুল হোসেন, বকুল স্মৃতি থিয়েটারের সভাপতি মাহবুব হোসেন প্রমুখ।