চিত্রাঙ্কন প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৭ উপলক্ষে শিল্পকলা একাডেমির আয়োজনে গতকাল শনিবার দিনাজপুরে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে। সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি আর্ট গ্যালারিতে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শতাধিক প্রতিযোগী অংশ নেয়। দিনাজপুর শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মো. আসফ-উদ-দৌলা বলেন, শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারীর আঁকা চিত্রকর্ম বাংলাদেশ শিল্পকলা একাডেমি ঢাকায় পাঠানো হবে। এ ছাড়া প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিল্পীদের মধ্যে স্থানীয়ভাবে সনদ বিতরণ ও পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।