চিত্রাঙ্কন প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিশু সমাবেশ, শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও উম্মে ইসরাত। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ জিয়াউল হক মৃধা। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শের আলম মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা আবদুর রাশেদ প্রমুখ।