চিত্রাঙ্কন প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের প্রাচীন বিদ্যাপীঠ নারায়ণগঞ্জ উচ্চবিদ্যালয়ে গতকাল শনিবার ‘আমার রঙ তুলিতে বাংলার বর্ষা’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ওই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গঠিত সতীর্থ-৮৯ ব্যাচ এ প্রতিযোগিতার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক শিশির ভট্টাচার্য্য। ফ্যাশন হাউস রঙ-এর স্বত্বাধিকারী বিপ্লব সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মডেল তারকা ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ। বক্তব্য দেন সংবাদ-এর ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুন, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল কান্তি সাহা প্রমুখ।