চিত্রাঙ্কন প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ভবনের করিডোরে গতকাল শনিবার সকালে শিশু-কিশোরদের এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য মো. রফিকুল হক, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান, অধ্যাপক এ কে এম জাকির হোসেন প্রমুখ।