চিত্রাঙ্কন প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শিশু প্রতিভা বিকশিত হোক’—এ স্লোগানে শিশু কানন ইংরেজি নববর্ষ ২০১৪ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার (তিন থেকে ১৪ বছরের শিশুদের জন্য) আয়োজন করেছে। এ ছাড়া শিশু কানন সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষামূলক কর্মসূচির সাহায্যার্থে শিশুদের আঁকা রঙিন ছবির বই সৌজন্য মূল্যে বিক্রি করে তহবিল সংগ্রহের উদ্যোগ নিয়েছে।
এ ক্ষেত্রে প্রতিষ্ঠানটি তার সাবেক ও বর্তমান ছাত্রছাত্রীসহ সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছে। চিত্রাঙ্কন ও অন্যান্য বিষয়ে ১৭ জানুয়ারির মধ্যে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। যোগাযোগ (বিকেল তিনটা-পাঁচটা): শিশু কানন, ২-৩০, রাজিয়া সুলতানা রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭। মোবাইল ০১৭১৬৮৮৮৫৫১। বিজ্ঞপ্তি।