চিত্রাঙ্কন প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল শুক্রবার শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সকালে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের করিডরে বিশ্ববিদ্যালয়ের শিশু-কিশোর কাউন্সিলের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে দেড় শতাধিক শিশু-কিশোর অংশ নেয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা মো. সুলতান উদ্দিন ভূঞা।