চিত্রাঙ্কন প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী সরদার আলাউদ্দিন আহমেদ স্মরণে সারগাম ললিতকলা একাডেমির উদ্যোগে গতকাল শনিবার আদাবরের সুইট বার্ড স্কুলে ‘আমাদের মুক্তিযুদ্ধ’ শীর্ষক শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে পাঁচটি বিভাগে মোট ১৫ জনকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে একাডেমির শিশু-কিশোর সমবেত কণ্ঠে ‘ও আমার দেশের মাটি’, ‘বাংলার মুখ আমি দেখিয়াছি’, ‘মোদের গরব মোদের আশা’, ‘জন্ম আমার ধন্য হলো মাগো’, ‘এক সাগর রক্তের বিনিময়ে’ প্রভৃতি গান পরিবেশন করে। গতকাল ১ নভেম্বর ছিল শিল্পী সরদার আলাউদ্দিনের ৪২তম মৃত্যুবার্ষিকী। বিজ্ঞপ্তি