প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সংস্থা (পুনাক) চাঁদপুরের আয়োজনে গতকাল শুক্রবার চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী উপলক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। চাঁদপুর পুলিশ লাইন মিলনায়তনে অনুষ্ঠিত ওই প্রতিযোগিতায় জেলার দেড় শতাধিক শিশু ও কিশোর অংশ নেয়। দুপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার। অতিরিক্ত পুলিশ সুপার মো. আশ্রাফুজ্জামানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন কমিউনিটি পুলিশের কর্মকর্তা মিজানুর রহমান খান প্রমুখ। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।