প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা জেলা শিল্পকলা একাডেমি জাতীয় শিশু দিবস-২০১৬ উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে। ১৫ মার্চ বেলা তিনটায় জেলা শিশু একাডেমী প্রাঙ্গণে শিশুদের এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তিনটি ক্যাটাগরিতে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। শিশু থেকে দ্বিতীয় শ্রেণি ‘ক’ বিভাগ, তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি ‘খ’ বিভাগ ও ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি ‘গ’ বিভাগ। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ১৪ মার্চ বেলা একটার মধ্যে শিল্পকলা একাডেমির ২ নম্বর ইকবাল নগর মসজিদ লেনের অস্থায়ী কার্যালয় অথবা জেলা শিল্পকলা একাডেমি কার্যালয়ে যোগাযোগ করে নাম অন্তর্ভুক্ত করতে হবে। তবে প্রতিযোগিতা শুরুর আগেও নাম অন্তর্ভুক্ত করা যাবে।